মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট, যুবলীগ নেতা গ্রেফতার

০৫ এপ্রিল ২০২১, ০৮:৪২ AM
যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়

যুবলীগ নেতা এমাদ আহমেদ জয় © সংগৃহীত

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত অশ্লীল ছবি পোস্ট করায় যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে আটক করেছে পুলিশ। 

রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

এমাদ জয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

জানা যায়, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ নিয়ে হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গণমাধ্যমকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লা নোয়াগাঁওয়ের মতো তাহিরপুরে কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবকককে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: আটক
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬