ক্ষিপ্ত হয়ে বাবার পিস্তল বুকে ঠেকিয়ে গুলি চালান মাহিন

০২ এপ্রিল ২০২১, ০৬:২২ PM
বাবার অস্ত্র দিয়ে ছেলের আত্মহত্যা

বাবার অস্ত্র দিয়ে ছেলের আত্মহত্যা © টিডিসি ফটো

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার ছেলে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাবার বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে থাকা পিস্তল বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার আকবর শাহ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মাহিন (২২)। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক।

পুলিলের ভাষ্য, বাবা মইনুল ইসলাম তাঁর ছেলে মাহিনকে আজ দুপুরের দিকে বকা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বাবার পিস্তল নিজের বুকে ঠেকিয়ে গুলি চালান মাহিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে।

তিনি জানান, এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬