বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহাদ-আতফান 

১৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ AM
মো. ফাহাদ হোসেন  ও আতফান বিন নুর

মো. ফাহাদ হোসেন ও আতফান বিন নুর © সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফাহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতফান বিন নুর।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ. এম. সাইফুল্লাহ ও মোছা. শারমিন খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহীম বিন ইসলাম, মাহফুজুর রহমান খান, নাঈমা সুলতানা এবং রেদোয়ান আহমেদ সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শমসের মুবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ বিল্লাহ রিফাত। দপ্তর সম্পাদক পদে রয়েছেন সৈয়দ জারীফ জুনায়েদ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু সুফিয়ান খন্দকার। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল ফাররাজ।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক আল মাহমুদ, ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে গাজী সাদিয়া ইসলাম মুনিয়া এবং বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে সাওম রহমান নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আহমেদ এবং আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে নাহিয়ান শাফিয়াত কায়সান দায়িত্ব পালন করবেন।

কলেজ বিতর্ক সম্পাদক হিসেবে আ.ফ.ম আমিমুল এহসান এবং স্কুল বিতর্ক সম্পাদক হিসেবে মো. আবদুল মুনায়েম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিয়ান ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. আবদুল মুহি, মাহমুদুল হাসান (তুষার) এবং আল জাবির।

গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সারাদেশে বিএনডিপির সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সাবেক সভাপতি মুলহাম হায়দার চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি মো. রায়হান মিয়া।

নবনির্বাচিত সভাপতি মো. ফাহাদ হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনডিপি তৃণমূল পর্যায়ে বিতর্ক চর্চাকে গুরুত্ব দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, “কোমল শব্দে, কঠিন যুক্তি” স্লোগানকে ধারণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা প্রসারে কাজ করে আসছে।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9