আন্দোলনকারীদের লাঠির আঘাতে মাথা ফাটল ওসির

২৮ মার্চ ২০২১, ১০:২৯ PM
ওসি এসএম জালাল উদ্দিন

ওসি এসএম জালাল উদ্দিন © সংগৃহীত

দেশব্যাপী হেফাজতের ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পিকেটারদের লাঠির আঘাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার (ওসি) এসএম জালাল উদ্দিন (৫২) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রবিবার (২৮ মার্চ) হেফাজতের ডাকা হরতাল চলাকালের দুপুর ১২টার দিকে শোলপুর আউলাদ মার্কেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজদিখান থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান বলেন, উপজেলার শোলপুরে ৭-৮শ জন হরতাল সমর্থক রাস্তায় ছিল। তাদের নিয়ন্ত্রণে ওসি জালালসহ ফোর্স নিয়ে সেখানে যাই। পরে হরতাল সমর্থকরা আমাদেরক লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ওসি জালাল উদ্দিনের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আহত ওসির মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে। বাকি দু’জনের আঘাত গুরুতর নয়।

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
close