বিদ্যালয়ের সামনে ছাত্রীকে ইভ টিজিং, বখাটে আটক

২৩ মার্চ ২০২১, ১১:৫৬ AM
আটক সাব্বীর কাজী

আটক সাব্বীর কাজী © সংগৃহীত

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এক বখাটেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান। আজ মঙ্গলবার (২৩ মার্চ) শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাব্বির কাজী (১৮) নামে ওই বখাটেকে আটক করা হয়।

সাব্বির কাজী শহরতলীর পুলিশ লাইন এলাকার ইসলাম কাজীর ছেলে।

মো. রিয়াজুর রহমান জানান, ওই বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সাব্বিরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে ওই কিশোরের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬