ভুয়া কর্মী নিয়োগের নামে ৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার 

২০ মার্চ ২০২১, ০৩:০৮ PM
 প্রতারক তরিকুল

প্রতারক তরিকুল © টিডিসি ফটো

মুক্তাপানি ও বিভিন্ন কোম্পানিতে ভুয়া কর্মী নিয়োগের নামে চার কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক তরিকুলকে গ্রেফতার করেছে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশ।  

শনিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (৪০) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।  

তিনি জানান, গতবছর মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে কোম্পানির ভুয়া এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, বিরামপুরসহ বিভিন্ন উপজেলায় অফিস চালু করেন প্রতারক তরিকুল ইসলাম।

সহযোগীদের সহযোগিতায় মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড কোম্পানির এজেন্ট নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি দেওয়া হলে রংপুর মহানগরসহ রংপুর বিভাগের ৬ শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হওয়ার জন্য আবেদন করেন।

এরপর প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে নেয় তরিকুলসহ তার সহযোগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করে ঢাকায় পালিয়ে যায়।

গত জানুয়ারি মাসে ভুক্তভোগীদের প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তরিকুলকে।

তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানিসহ বিভিন্ন বেনামি কোম্পানি এবং বিভিন্ন মন্ত্রণালয়/অফিসে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬