ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিল বখাটে

১৮ মার্চ ২০২১, ১০:১২ AM
সভারে ধর্ষণে ব্যর্থ হয়ে এক ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিয়েছে বখাটে

সভারে ধর্ষণে ব্যর্থ হয়ে এক ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিয়েছে বখাটে © প্রতীকী ছবি

ধর্ষণে ব্যর্থ হয়ে সাভারে এক স্কুলছাত্রীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রকি নামের (৩৫) এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। সাভারের ইমান্দিপুর এলাকা থেকে বুধবার (১৭ মার্চ) রাতে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়ির ছাদে নিয়ে সানপাওয়ার স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টা করে বখাটে রকি। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে রকি ওই ছাত্রীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।

পরে রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। এছাড়া আহত ওই ছাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তিনদিন আগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে রকি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সাভার মডেল থানার ওসি এএফ এম সায়েদ বলেন, অভিযুক্ত রকিকে আটক করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence