মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

১৭ মার্চ ২০২১, ১০:৩১ AM
ঝুমন দাস আপন ও  মামুনুল হক

ঝুমন দাস আপন ও মামুনুল হক © ফাইল ফটো

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপক্তিকর মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় সনাতন (হিন্দু) ধর্মালম্বী ঝুমন দাস আপন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রয়াত গোপেশ দাসের ছেলে।

শাল্লা থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা নেয়ার বিষয়টি প্রক্রিয়াদীন রয়েছে।

শাল্লা থানার ওসি আরো জানান, সোমবার জেলার দিরাই পৌর শহরের স্টেডিয়ামে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে হেফাজতে ইসলাম যুগ্ম মহাসচিব দেশ বরণ্যে আলেম আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন। 
এরপর থেকেই 'ঝুমন দাস আপন' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে আপক্তিকর অশালীন মন্তব্য লিখে পোস্ট করেন।

তার পোস্টের পরপরই কমেন্ট বস্কে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি পেশার লোকজনও নানা বিরুপ মন্তব্য করতে থাকেন।  
এনিয়ে ধর্মপ্রাণ আলেম উলামা সহ নানা শ্রেণি পেশার লোকজনের মধ্যে তীব্র অসন্তোস ও চরম উক্তেজনা দেখা দেয়।
বিষয়টি আইনশৃংখলা বাহিনী সহ সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতারে অভিযানে নামেন শাল্লা থানা পুলিশ।

ট্যাগ: ফেসবুক
হরমুজ প্রণালি ‘খুলে দেওয়ার’ ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬