নকল প্রসাধনী ও তেল মজুত : দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ PM
দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা © টিডিসি ফটো

যশোরের মণিরামপুরে নকল প্রসাধনী তৈরি এবং অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গড়ে ওঠা অনলাইনভিত্তিক ভেষজ ও প্রসাধনী তৈরির কারখানা ‘রুটলি বিডি’-তে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এই চক্রটি নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল পণ্য তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে কারখানার মালিক তানভীর আহমেদ সাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে পৌর শহরের ‘মেসার্স মণিরামপুর ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে অবৈধভাবে ২৫ ব্যারেল (৫০০০ লিটার) ভোজ্যতেল মজুত রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬