অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলানোর অভিযোগে জরিমানা

০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল বাজারে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক অটোরিকশাচালককে জরিমানা করা হয়েছে। যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এ তাৎক্ষণিক উদ্যোগে বাজার এলাকায় শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। অফিস থেকে বের হওয়ার সময় বাজার এলাকায় যানজটের মুখোমুখি হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন।

‎অভিযানকালে দেখা যায়, বাজার সড়কের দুই পাশে এলোমেলোভাবে যানবাহন পার্কিং করা হয়েছে এবং কিছু যানবাহন উল্টো পথে চলাচল করছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উল্টো পথে অটোরিকশা চালানোর দায়ে এক চালককে জরিমানা করা হয়।

‎স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পার্কিং ও ট্রাফিক আইন না মানার কারণে বাজার এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। তিনি ট্রাফিক আইন মেনে চলতে চালক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬