৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ AM
 পে স্কেলের দাবিতে বিভাগীয় সমাবেশ

পে স্কেলের দাবিতে বিভাগীয় সমাবেশ © সংগৃহীত

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মুন্সী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের ঢাকা শাখার সভাপতি এম আব্দুল বাতেন বিপ্লব, চট্টগ্রাম জর্জশীপ শিপ কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু ছায়েদ, চট্টগ্রাম বিভাগীয় ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. শরিফ উল্যাহ, চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকনসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীরা। সমাবেশের সভাপতিত্ব করেন মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মালেক বলেন, ‘সরকারকে সহযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রের সেবা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখলেও দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাস হয়নি। পদোন্নতি ও টাইম স্কেল সংক্রান্ত সুযোগ-সুবিধা সংকুচিত হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।’

প্রধান বক্তা আশিকুল ইসলাম বলেন, ‘আগামী বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে সরকারি কর্মচারীরা ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বে।’ তিনি দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জোর দাবি জানান।

সমাবেশে উপস্থিত বক্তারা একযোগে ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9