পে স্কেল বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি প্রদানের সময়সীমা বৃদ্ধি

১০ এপ্রিল ২০২৬, ১০:২১ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM
পে স্কেল

পে স্কেল © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের চলমান কর্মসূচির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আসিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পালন করার কথা থাকলেও দেশের সব জেলায় তা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় কমিটি সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বর্ধিত সময়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে। 

সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ব্যাপক সাড়া জাগালেও নির্ধারিত সময়ের মধ্যে সকল জেলায় কার্যক্রম শেষ করা যায়নি। তাই অবশিষ্ট জেলা প্রতিনিধিদের আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নবম পে স্কেল দাবি আদায়ে সকল সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬