কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার

০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার

কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার © ফাইল ফটো

বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবেলায় ব্যয় নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি কেনার ঋণ সুবিধা স্থগিত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শুক্রবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ঋণ সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো, সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস, সেমিনার ও সম্মেলন ব্যয় ২০ শতাংশ কমানো এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবেলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্বের নীতিমালা অনুযায়ী, উপসচিব পদমর্যাদা বা এর ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের সুযোগ পেতেন। পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাতা এবং বছরে ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও পেয়ে আসছিলেন তারা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬