গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

০৭ এপ্রিল ২০২৬, ১২:১১ PM
নিহত সোহাগ মিয়া

নিহত সোহাগ মিয়া © সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামের পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামে। তিনি জব্বার আলীর ছেলে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ কারখানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, সোমবার রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সোহাগ মিয়া রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬