গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ PM
আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদল

আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদল © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদলকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত একটি রাজনৈতিক দলের বিক্ষোভ ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, ‘শেখ বাদল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে সপরিবারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন শেখ বাদল। তার আগমনের খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তার গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শেখ বাদল আহমেদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলেছেন স্থানীয়রা ও এনসিপি নেতারা। টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক মঈন আহমেদ দাবি করেন, ‘শেখ বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী আইনে চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন।’ এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বাদল আহমেদের মালিকানাধীন জাভান হোটেলে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড চলত, যা স্থানীয় যুব সমাজকে বিপথগামী করেছে।

থানা সূত্রে জানা গেছে, জাভান হোটেলে মাদককারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা ছিল। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি এতদিন জামিনে ছিলেন।

শেখ বাদল আহমেদ জার্মান শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং দুইবারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি, জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং একটি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান। অতীতে তিনি শেখ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং শেখ রেহানার সঙ্গে ব্যাবসায়িক অংশীদারিত্বের দাবি করে আলোচনায় এসেছিলেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬