জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ AM
জিলকদ মাসের চাঁদ দেখতে বসছে কমিটি

জিলকদ মাসের চাঁদ দেখতে বসছে কমিটি © সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং তারিখ নির্ধারণে আজ শনিবার (১৮ এপ্রিল) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। আজকের সভায় জিলকদ মাস শুরুর তারিখ নির্ধারিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, জিলকদ মাসের পরবর্তী মাস হলো জিলহজ। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬