বোনকে উত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের

১২ মার্চ ২০২১, ০৪:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বোনকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ইভটিজারের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম কাউসার (১৬)। সে ছোটপুল শিপিং কলোনির কামালের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ইভটিজার মো. শহীদুল ইসলাম শহীদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাউসার তার বোনকে উত্যক্ত করতে নিষেধ করে। এ সময় শহীদ কাউসারকে ছুরিকাঘাত করে। কাউসারের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ
  • ১৯ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬