‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ

১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ PM
রাশেদ খাঁন

রাশেদ খাঁন © সংগৃহীত

ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগদান করা যাবে— জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

রবিবার (১৯ এপ্রিল)  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে রাশেদ খাঁন বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামীলীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামীলীগ করতে পারবে না? আওয়ামীলীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেমন, কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামীলীগ হিসেবে। আশা করি এটা তে 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, 
মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর কোন আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কন্ঠভোটে পাশ করিয়ে আনবেন।

এর আগে, আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি) ৪৪ নেতা-কর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। 

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now