প্রভাষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

১১ মার্চ ২০২১, ০১:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খুলনায় শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি ওর‌ফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শেরে এ বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বাসায় ফিরে আসেন। ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১ টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। তাকে হত্যা করে নগদ টাকা,স্বর্ণালংকারসহ দুইলাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ওই ঘটনায় পরের দিন নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬