শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মাউশি পরিচালককে ওএসডি

১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ PM
প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম

প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সংস্থাটির পরিচালক (মনিটরিং এন্ড ইভালুয়েশান) প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম। তার এ পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া ফেরদৌস।

এর আগে গতকাল রাতে মাউশি ডিজি পদে ১৪ ব্যাচের কর্মকর্তাকে বাদ দিয়ে ১৬ ব্যাচের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেন কাজী মো. আবু কাইয়ুম।

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘সব বেআইনী কাজের প্রতিবাদ করা যায় না। আমার ২ ব্যাচ জুনিয়র সোহেলকে মাউশি মহাপরিচালকের (অদা) ) দিয়েছেন। তাকে মহাপরিচালক পদায়নের ফাইলটি প্রধানমন্ত্রী অনুমোদন না করায় মিলন স্যার নিজে এটা করেছেন।’

ফেসবুক পোস্টটি পরে অবশ্য ডিলেট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করা কাজী মো. আবু কাইয়ুম। পেশাগত জীবনে তিনি বিএনপির একজন সক্রিয়কর্মী ছিলেন বলে জানা গেছে। বিএনপিপন্থি পরিচালকের ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ওএসডি করায় শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9