টিএসসিতে গাঁজা সেবনকালে ইডেন ছাত্রীসহ আটক ৩

০৬ মার্চ ২০২১, ০৮:১৭ AM
টিএসসি ও ইডেন কলেজ

টিএসসি ও ইডেন কলেজ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। শুক্রবার (৫ মার্চ) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, আরাফাত আহমেদ সাদ নামে একজন বহিরাগত ও রাজধানী ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার।

জানা গেছে, টিএসসিতে ভিতরে গাঁজা সেবন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তিনজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আটক তিনজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬