বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড়

২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ PM
বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার © সংগৃহীত

পশ্চিমবঙ্গের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের (সিইও) অফিস।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ২৪ নম্বর বানিহারি বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের একদল কর্মী ভোটারদের প্রভাবিত করছিলেন এবং বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে ওঠে। সেখানে তাকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিক নির্যাতন করা হয়। হামলায় শুভেন্দু জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি ৬ নির্দেশনা

নির্বাচন কমিশন এই হামলায় স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশের পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিও দেখে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে টাকা বিলির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ কমিশনে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পাল্টাপ্রধান হিসেবে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ করার ঘোষণা দিয়েছেন।

হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘হামলার খবর ও ভিডিও চিত্র আমাদের কাছে পৌঁছেছে। ভিডিওতে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে জানি না, তবে এই সন্ত্রাসী আমরা ব্যক্তিগতভাবে দেখে নেব। রাজ্যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, এটা মাথায় রাখা উচিত।’ তথ্যসূত্র: এইসময় অনলাইন

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9