২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি ৬ নির্দেশনা

২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

আগামী ২ মে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এদিন এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে-

১. এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন; 

২. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে; 

৩. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা দিতে হবে;

 ৪. শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে;

 ৫. শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে; 

৬. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬