গার্লস স্কুলের সনদে ভোটার হতে গিয়ে আটক-১

০৪ মার্চ ২০২১, ০৬:১৯ PM
আটক আব্দুর রাজ্জাক

আটক আব্দুর রাজ্জাক © সংগৃহিত

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসে গার্লস স্কুলের সনদ দিয়ে ভুয়া ভোটার হতে গেলে আব্দুর রাজ্জাক (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার চরহরিকেশ গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে ওই যুবকের জেএসসি সনদের মূলকপি যাচাইকালে তার নাম ও জন্ম তারিখ স্ক্যান করে পরিবর্তন করার সত্যতা পাওয়া যায়। সে ছেলে হয়েও ২০১৪ সালে ত্রিমোহণী জুনিয়র গার্লস হাই স্কুল থেকে ৮ম শ্রেণি পাশের জাল সনদ জমা দেয়। সনদের সত্যতা না পাওয়ায় আব্দুর রাজ্জাককে কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক জানান, আমার মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য ৮ম শ্রেণির সার্টিফিকেট দরকার। সেজন্য না বুঝে অন্যের প্ররোচনায় কাজটি করেছি। এজন্য আমি অনুতপ্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, জাল সনদে ভোটার হওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬