কলাবাগানে ও-লেভেল ছাত্রী হত্যা মামলার প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি

২৬ জানুয়ারি ২০২১, ১২:২৫ PM
‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহান

‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহান © ফাইল ফটো

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান আদালতে সময়ের আবেদন জানান।

পরে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন দিন ধার্য করেন। ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন। গত ৭ জানুয়ারি কলাবাগানের বাসা থেকে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যান দিহান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন ছিল।’ বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় দিহানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে তিনি আদালতে জবানবন্দিও দেন।

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬