প্রেমিকার সঙ্গে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

০৫ জানুয়ারি ২০২১, ১০:৪৮ PM
প্রতীকী

প্রতীকী

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমিকার সাথে অভিমান করে সৌরভ দপ্তরী (১৯) নামে প্রথম বর্ষের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার পাগলা থানাধীন গোয়ালবর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের নজরুল ইসলাম দপ্তরির ছেলে ও গয়েশপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভের সাথে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈর গ্রামের সহপাঠী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছিল।

করোনার কারণে কলেজ বন্ধ থাকায় দুই জনের দেখা না হলেও মোবাইলে যোগাযোগ হতো। সোমবার রাতে মোবাইলে কথা বলার পর অভিমান করে সৌরভ নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বেধে ফাঁসিতে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন পাগলা থানায় খবর দেন। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬