আল কায়েদার ২ সদস্য গ্রেফতার

০১ জানুয়ারি ২০২১, ১০:১৪ PM
র‌্যাবের হাতে আটক আল কায়েদার দুই সদস্য

র‌্যাবের হাতে আটক আল কায়েদার দুই সদস্য © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল কায়েদার দুই সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব। শুক্রবার (১ জানুয়ারি) ভোররাতে সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহাবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৪।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দুটি মোবাইল ফোন ও ফোনের ক্ষুদেবার্তার (এসএমএস) তিন পাতা ফটোকপি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আল কায়েদার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে।

 

ট্যাগ: আটক
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬