যে কারণে নিজ সন্তানকে দত্তকের পরও অন্য শিশুকে চুরি করলেন শাকিলা

৩১ ডিসেম্বর ২০২০, ০১:৫৫ PM
শিশুটিকে চুরি করেন শাকিলা

শিশুটিকে চুরি করেন শাকিলা © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের কন্যা শিশু তাইবাকে আট দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতার শাকিলা বড়াইগ্রামের তিরাইল গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

লিটন কুমার সাহা জানান, গুরুদাসপুরের মশিন্দা মাঝপাড়া গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী সিমা খাতুন জানিয়েছিলেন, ২৩ ডিসেম্বর সকালে দুই মাসের শিশু তাইবাকে ঠান্ডাজনিত অসুখের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়াতে নিয়ে আসেন।

বহির্বিভাগের লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা বোরকা পরা এক নারী সিমা খাতুনকে বলেন- ‘আপা আপনার বাচ্চা আমার কোলে দেন’। কিছুক্ষণ পর সিমা খাতুন দেখেন ওই নারী শিশু তাইবা সহ উধাও হয়ে গিয়েছেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গুরুদাসপুর থানা পুলিশকে জানায়।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বোরকা পরা নারীটি শিশুটিকে কাপড়ে জড়িয়ে দ্রুত চলে যাচ্ছেন। এ ব্যাপারে শিশুর বাবা তফিজ উদ্দিন বাদি হয়ে মামলা করেন।

এরপর পুলিশের চারটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কালিকারপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় শিশুটিকে উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত শাকিলাকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জানান, তিরাইল গ্রামের সাইদুল ইসলামের সাথে শাকিলার দ্বিতীয় বিয়ে হয়। তারপর শাকিলার একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তিনি গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে উঠেন। সেখানে এক নিঃসন্তান এনজিওকর্মীর কাছে নিজ সন্তানকে দত্তক দেন। কিন্তু সাকিলার স্বামী সাইদুল তার সন্তান ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। এ অবস্থায় শাকিলা স্বামীকে বুঝ দিতে ২৩ ডিসেম্বর দুই মাসের শিশুটিকে চুরি করে কালিকাপুরে ভাড়া নেয়া নতুন বাড়িতে উঠেন।

পুলিশ সুপার রিটন কুমার সাহা জানান, পুলিশের চারটি দল গত সাতদিন ধরে নিরলসভাবে কাজ করে অবশেষে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬