ফোন চার্জে দিয়ে শুনছিলেন গান, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

২৭ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ PM
কলেজছাত্র রাকিব আহমেদ এবং ইয়ার ফোন ও চার্জারের প্রতীকী ছবি

কলেজছাত্র রাকিব আহমেদ এবং ইয়ার ফোন ও চার্জারের প্রতীকী ছবি © সংগৃহীত

শোয়া অবস্থায় ফোন চার্জে দিয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে শুনছিলেন গান। এরমধ্যেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক কলেজছাত্রের। শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রাকিব আহমেদ (২২) নামের ওই ছাত্র নিজের বাড়িতে শোয়া অবস্থায় গান শোনার সময় এ দুর্ঘটনার শিকার হন।

রাকিব বগুড়া সদরের কলোনি এলাকার চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানুরের ছোট ছেলে। তিনি ঢাকার একটি কলেজের ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। রাত সাড়ে ৮টার দিকে তাকে ডাক দিতে গেলে সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়ে পড়েন।

পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বড় ভাই রাব্বি জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল। মোবাইল চার্জে দেয়া ছিল। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে বিদ্যুতায়িত দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক জানান, রাকিব মারা গেছেন। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close