স্বামীকে পাশের রুমে আটকে রেখে গৃহবধূর আত্মহত্যা

২৪ ডিসেম্বর ২০২০, ০১:১১ PM

© প্রতীকী ছবি

রাজধানীর মধ্য বাড্ডা বাজার রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে কারিমা জাহান (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরিয়তপুর ডামুড্ডা উপজেলার কবির মিয়ার মেয়ে কারিমা। স্বামী রফিক মিয়ার ও দুই বছরের একমাত্র ছেলে ইউনুসকে নিয়ে মধ্য বাড্ডা বাজার রোড রুহুল আমিনের দোতলা বাড়ির নিচ তলাতে ভাড়া থাকতেন। বাসার পাশে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে স্বামী রফিকের।

মৃত কারিমার স্বামী রফিক জানান, আমার স্ত্রী সন্তানকে একটু রাগারাগি করে। পরে আমি বাচ্চাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। বাসায় আসার পর বাচ্চার মা আমার জন্য খাবার দিলে আমি পরে খাবো জানালে সে ভুলবুঝে আমার রুমের দরজা আটকে রেখে পাশের আরেকটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, পরে আমি বাড়িওয়ালাকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি এসে পাশের রুমের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখেন কারিমা ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে বাড়ির মালিক প্রথমে আমার রুমের দরজা খুলে দেয়। এরপর পাশের রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬