চাকরির পরীক্ষায় অসদুপায়, পাঁচজনকে পুলিশে সোপর্দ

২৮ নভেম্বর ২০২০, ১০:২৭ PM
আটককৃতরা

আটককৃতরা © সংগৃহীত

চাকরির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় সন্দেহজনক আচরণ হওয়ায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- নেত্রকোনার আটপাড়া উপজেলার গরমা গ্রামের মো. আব্দুল হামিদ তালুকদারের ছেলে মো. আল মামুন তালুকদার, ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা শিবপুর গ্রামের মোহাম্মদ শাহাব উদ্দিন খন্দকারের ছেলে মো. হামিম, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাঘুটিয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর গ্রামের মহিদ্দিন আহমেদের ছেলে মো. তাকরিম আহমেদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের বিরই গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আনোয়ার হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগ পদে লিখিত পরীক্ষা রাজধানীর আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। শনিবার মৌখিক পরীক্ষা নেওয়ার সময় এ পরীক্ষার্থীদের আচরণ ও প্রশ্নের প্রদানকৃত জবাবে পরীক্ষকদের সন্দেহ হয়। এ সময় তাদের লিখিত পরীক্ষায় উত্তরকৃত বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে তার জবাব তারা মৌখিক পরীক্ষার সময় দিতে ব্যর্থ হয়। এ সময় বোর্ডের সদস্যরা তাদের হাতের লেখা মিলিয়ে দেখেন যে উত্তরপত্রে উল্লেখিত হাতের লেখা তাদের নয়। তারপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬