স্কুলের অ্যাসাইনমেন্ট না করায় মায়ের বকা, অভিমানে ছাত্রের আত্মহত্যা

২৮ নভেম্বর ২০২০, ০৮:৫৮ AM
পরশ হোসেন

পরশ হোসেন

যশোরে মণিরামপুরে মায়ের সঙ্গে অভিমান করে পরশ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে।

পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়তেন। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সাথে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজঘরে সে ঘুমাতে যায়। সন্ধ্যা হলেও বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা খুলে দেখে, নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল স্কুলছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬