ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৫ দিনের শিশু সন্তান চুরি

২৭ নভেম্বর ২০২০, ১২:০১ AM
চুরি হওয়া শিশু সোহান হোসেন

চুরি হওয়া শিশু সোহান হোসেন © সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে দুপুরবেলায় মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় থাকা ১৫ দিনের নবজাতককে চুরি করার ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশুর নাম সোহান হোসেন। হাওয়ালখালী গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফাতেমা দম্পতির ছেলে সে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয়রা। 

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় ঘটনা জানার পরই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত চুরি হওয়া শিশুটির হদিস মেলেনি।

তিনি বলেন, চুরি হওয়া নবজাতকের মা ফাতেমা খাতুন দুপুরে ক্লান্তিতে ঘরের বারান্দায় মশারির নীচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধঘণ্টা পরে ঘুম থেকে উঠে দেখেন পাশে ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজ করেও না পেয়ে পুলিশকে জানায় তারা। পুলিশ আন্তরিকভাবে এ বিষয়ে খোঁজ করছে বলে জানান ওসি।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬