ছাত্রীনিবাসের কক্ষে ঝুলছে কলেজছাত্রীর লাশ

২৬ নভেম্বর ২০২০, ১০:০৯ PM
প্রতীকী

প্রতীকী

নাটোর শহরের কারবালা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের দক্ষিণ বড়াগাছা এলাকার মৃদুলা ছাত্রীনিবাসের তিন তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম মোছা. মৌমিতা খাতুন (২৪)। তিনি নাটোরের বনপাড়া পৌর শহরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি জেলার সিংড়া উপজেলার আয়েশ গ্রামে। বাবার নাম মো. মাহবুবুর রহমান। মৃদুলা ছাত্রী নিবাসে থেকে তিনি পড়াশুনা করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা মৌমিতাকে দেখতে না পেয়ে দুপুরের দিকে তার কক্ষের সামনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পায়। কৌতুহলবশত তারা দরজার ফুটোয় চোখ রেখে মৌমিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় ছাত্রীরা নিবাসের মালিককে বিষয়টি জানায়। এরপর ঘটনাটি পুলিশকে জানানোর হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, নিহত মৌমিতা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। বিছানার ওপর ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ ঝুলছিল। এতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬