শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব, খুলনার সেই যুবক রিমান্ডে

২০ নভেম্বর ২০২০, ০৩:৩০ PM
নায়িকা শ্রাবন্তী ও ‍সেই যুবক

নায়িকা শ্রাবন্তী ও ‍সেই যুবক © ফাইল ফটো

পশ্চিমবাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইলে কুপ্রস্তাব ও আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে গ্রেফতার মাহাবুবুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাতে পুলিশের পাঁচদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

অভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানা‌ধিন বক‌শিপাড়া রো‌ডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আতিকুর রহমা‌নের ছে‌লে।

চলমান এই ঘটনার বিষয়‌টি ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ‌্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে‌ছি‌লেন। সেই সূত্র ধ‌রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ‌য়ে পু‌লিশ হেড‌ কোয়াটা‌র্সের নি‌র্দেশে খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা‌টি গত ১৬ ন‌ভেম্বর দা‌য়ের হয়। এদিকে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) এ মামলায় অভিযুক্ত যুবক‌কে রিমা‌ন্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দি‌য়ে‌ছেন আদালত।

মামলার বিবরণী থে‌কে জানা গেছে, অভিযুক্ত মো. মাহাবুবর রহমান ভার‌তের না‌য়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মু‌ঠো‌ফোন নম্বর ম‌্যা‌নেজ ক‌রে ওই নম্ব‌রে বি‌ভিন্ন সময় কল করতো। না‌য়িকা শ্রাবন্তী অপ‌রি‌চিত নম্ব‌রের কল না ধরায় তা‌কে নানা ধর‌নের আপ‌ত্তিকর ও কুপ্রস্তাব লি‌খে ম‌্যা‌সেজ দি‌তো মাহাবুব। একপর্যা‌য়ে বিষয়‌টি প্রতিকার চে‌য়ে না‌য়িকা শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ‌্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে আবেদন ক‌রেন।

মামলা‌টির বা‌দী হ‌য়ে‌ছেন সোনাডাঙ্গা ম‌ডেল থানার এসআই মো. খা‌লিদ উ‌দ্দিন। মামলা‌টি তদন্ত কর‌ছেন একই থানার ওসি তদন্ত রা‌ধে শ‌্যাম সরকার। ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তী‌কে আপ‌ত্তিকর ম‌্যা‌সেজ প্রদা‌নে দে‌শের ভাবমূর্তি ক্ষুণ্ণ হ‌য়ে‌ছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬