সিরাজগঞ্জে র‍্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার

২০ নভেম্বর ২০২০, ১২:০১ PM
ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার

ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহাজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চারজন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। এছাড়াও একতলা টিনশেডের ওই বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বাহিনীটি। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে র‍্যাব-১২ এর এএসপি মহিউদ্দিন মিরাজ ও স্হানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থকে ২ জন অপরিচিত লোক এখান এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে।

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিক শুরু হয় অভিযান। গোলালাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্হানীয়দের। উৎসুক জনতাও অবস্হান নেয় আশেপাশে। অভিযান শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬