প্রেমিকের জন্মদিনে যাওয়ায় বাবার বকুনি, কিশোরীর আত্মহত্যা

১৫ নভেম্বর ২০২০, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রেমিকের জন্মদিনের পার্টিতে যাওয়ায় বাবার বকা সহ্য করতে না পারায় ভারতের পশ্চিমবঙ্গে এক কিশোরী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার( ১৪ নভেম্বর) সন্ধ্যায় হুগলি জেলার চন্দননগরে এ ঘটনা ঘটে। 

দেশটির গণমাধ্যম জানিয়েছে, নম্রতা দাস নামে ওই কিশোরী তার প্রেমিকের জন্মদিনের পার্টিতে গেলে সেখানে তার বাবা মেয়েকে দেখে বকা দিয়েছিলেন। এসময় তার বাবা তাকে দ্রুত বাড়ি ফিরতে বলেন। এর পর বান্ধবীর বাসায় গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে।  

এ ঘটনায় পুলিশের দাবি, এর পর মেয়েটি সরাসরি ফোন করে তার এক বান্ধবীকে। অনুষ্ঠান ছেড়ে গঞ্জের বাজারের কাছে তার এক বান্ধবীর ফ্ল্যাটে চলে যায় সে। আবাসনে ঢুকে সরাসরি ছাদে উঠে সেখান থেকে লাফ দেয় নম্রতা।

নম্রতার পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাকে কাছেই চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর তাকে আর বাঁচানো সম্ভব হয় নি। এদিকে ঘটনাস্থলে তার মোবাইল ও মানিব্যাগ পাওয়ার খবর মিলেছে।  

এদিকে এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে বলে জানা গেছে। 

 

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬