এএসপির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

১০ নভেম্বর ২০২০, ১২:৪০ PM
পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃতরা

পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃতরা © সংগৃহীত

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে মানসিক সমস্যায় ভোগে ভর্তি হওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত সবার রিমান্ড চাইবে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন আর রশিদ এ খবর নিশ্চিত করে বলেন, এএসপি আনিসুল করিমকে হত্যার ঘটনায় যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে তারা হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দশ দিন করে রিমান্ড চাওয়া হবে। এছাড়া এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশে দায়িত্ব পালন করে আসা আনিসুলকে পিটিয়ে হত্যার দাবি করেন স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সিসিটির ভিডিও ফুটেজ আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখা গেছে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে টেনে-হিঁচড়ে ও ধস্তাধস্তি করে একটি কক্ষে নিয়ে যায় হাসপাতালের ছয় স্টাফ। দ্বিতীয় তলার ওই কক্ষে নেওয়ার পর তাকে মেঝেতে উপুর করে চেপে ধরা হয়। তাকে সেখানে ধস্তাধস্তির সময় মারধরও করা হয়। ধস্তাধস্তির ঠিক ৪ মিনিটের মাথায় একেবারে নিস্তেজ হয়ে যান পুলিশ কর্মকর্তা।

এদিকে নিহত আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের পদে ছিলেন। তার বাড়ি গাজীপুরে। আনিসুল ৩১তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি বরিশাল থেকে সোমবারই গাজীপুরের বাসায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬