এসআই আকবর হোসেন © ফাইল ফটো
সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার(৯ নভেস্বর) দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল আলম।
এর আগে মঙ্গলবার সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদ উজ জামান জানান, মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ৮ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হন।
আলোচিত এ হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশীদ রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।
রিমান্ডে রয়েছেন এএসআই আশেক ই এলাহী। এছাড়া নিহত রায়হানকে ছিনতাকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমান। এছাড়াও পিবিআই কাছে রিমান্ডে রয়েছেন এএসআই আশেক এলাহি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।