পাওনা টাকার জন্য মারধর, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

০৭ নভেম্বর ২০২০, ০৮:৩০ AM
মৃত পারভেজ

মৃত পারভেজ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পাওনা টাকার জন্য মারধর করায় ফেসবুক লাইভে এসে বিষ পানে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার(৬ নভেম্ববর) দুপুরে শহরের খৈয়াসার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পারভেজ পৌর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খৈয়াসার এলাকার জীবন মিয়া নামে এক পাইপ ফিটিংস মিস্ত্রির সঙ্গে কাজ করতেন পারভেজ। জীবনের কাছ থেকে সুদে টাকা ধার নেন তিনি। কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে জীবন সহযোগীদের নিয়ে পারভেজকে মারধর করেন। এ ঘটনার পর শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন পারভেজ। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন জীবন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম জানান, জীবনকে ধরার চেষ্টা চলছে। তাকে পেলে পুরো ঘটনা জানা যাবে।

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬