যৌন নিপীড়ন: নিরাপত্তাকর্মীকে জুতাপেটা নারীর

০২ নভেম্বর ২০২০, ০১:৪০ PM
নারীর জুতাপেটা

নারীর জুতাপেটা © প্রতীকী ছবি

যৌন নিপীড়নের অভিযোগে একটি ব্যাংকের নিরাপত্তাকর্মীকে জুতাপেটা করেছেন এক নারী এনজিও কর্মী। রবিবার মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক হরিরামপুর উপজেলা শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম মো: দুলাল মিয়া। তিনি জেলার শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের জিলাল উদ্দিনের ছেলে ও ব্যাংকটির একজন নিরাপত্তাকর্মী।

এ ঘটনায় দুলাল মিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন।

ভুক্তভোগী নারী জানান, আমি একটি বেসরকারী সংস্থায় (এনজিও) মাঠ পর্যায়ে চাকুরি করি। গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল চারটার দিকে ব্যক্তিগত কাজে বাংলাদেশ কৃষি ব্যাংক হরিরামপুর উপজেলা শাখায় যাই। কাজ শেষে বিকাল সাড়ে চারটার সময় সিঁড়ি বেয়ে নীচে নামছিলাম। এসময় ব্যাংকের নিরাপত্তাকর্মী দুলাল মিয়া পথরোধ করে জোরপূর্বক আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাতাহাতি ও যৌন নিপীড়ন করে।

ভুক্তভোগী ওই নারী বলেন, লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি চেপে যাই। কিন্তু ঘটনাটি কোনো ভাবেই মেনে নিতে পারছিলাম না। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক আবিদ হাসান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমানকে জানানো হয়।

এ নিয়ে গতকাল রবিবার দুপুরে ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিনের কক্ষে সালিশী বৈঠক হয়। সালিশী বৈঠকে ভুল স্বীকার করে নিরাপত্তাকর্মী আমার পা ধরে মাফ চায়। জানোয়ারটাকে সামনে পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এসময় নিজের পায়ের স্যান্ডেল দিয়ে তাকে পিটানো হয়। মান-সম্মানের ভয় ও ঝামেলা এড়াতে আইনের আশ্রয় নেইনি।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বলেন, ভুক্তভোগী নারী অত্যন্ত ভাল ও পর্দাশীল। ওর সাথে এমন ঘটনা ঘটবে কল্পনা করতে পারিনি। ব্যাংকের নিরাপত্তাকর্মী দুলাল এর আগেও একাধিক মেয়ের শ্লীলতাহানি করে। চাকুরিচ্যুত ও মাফ চাওয়ায় ভুক্তভোগী নারী মামলা মোকদ্দমা করেনি।

ঘটনার সত্যতা স্বীকার করে কৃষি ব্যাংক হরিরামপুর উপজেলা শাখার ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন বলেন, ঘটনাটি অত্যেন্ত দু:খজনক। এটি মেনে নেওয়া যায় না। ভুল স্বীকার করে নিরাপত্তাকর্মী দুলাল মিয়া সবার সামনে ওই নারী এনজিও কর্মীর পা ধরে মাফ চেয়েছে। এসময় তাকে জুতাপেটা ও মারধর করা হয়। ওই সময়ই তাকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহি…
  • ২৫ মার্চ ২০২৬
৫০ জনের অধিক যাত্রী নিয়ে ফেরি থেকে নদীতে পড়ল বাস
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence