প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন

২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদনের সময়সীমা ও ফি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি হিসেবে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৫ এপ্রিল রাত ১১:৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)।

মাদ্রাসা শিক্ষা অধিদফতর: ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)।

কারিগরি শিক্ষা অধিদফতর: ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার)।
 
পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন
আগামী ১৮ এপ্রিল এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোট নম্বর: ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮)।

নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পাস নম্বর: এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
 
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। 

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬