পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার

২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ PM
মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা

মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা © সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভেঙে গেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তারা বিয়ে করেছিলেন। তবে ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার কারণে-এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা এক ছাদের নিচে থাকছেন না। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মৌসুমী, তবে আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলার মানসিক অবস্থায় নেই।

এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

শোবিজ মহলে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরও সমানে আলোচনা হচ্ছিল। মূলত এসব বিষয় থেকেই সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানা সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।

মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে তাদের শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬