৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ

২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। আজ বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

অপসারণ করা চার কর্মকর্তা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হল। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬