পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৯ PM
পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি © টিডিসি সম্পাদিত

একদিনে পুলিশের মোট ৩৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলিকৃতদের মধ্যে ডিআইজি পদমর্যাদার ৫ জন, অতিরিক্ত ডিআইজি ১২ জন এবং এসপি পদমর্যাদার ১২ জন রয়েছেন। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারসহ ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে বদলি-সংক্রান্ত এসব সিদ্ধান্ত জানায়। প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার এসপি, দিনাজপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, ডিএমপির উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর, হবিগঞ্জের এসপি এ এন এম সাজেদুর রহমানকে পাবনা, ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ এবং ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, এপিবিএন পার্বত্য জেলাসমূহ কার্যালয়ের ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহ কার্যালয়ে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হওয়া কর্মকর্তাদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. শাহরিয়ার, এসবির মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, সিএমপির মো. হাসান মোস্তফা স্বপন এবং এসবির আমীনুল ইসলামকে একই ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদারকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে পাঠানো হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদে পিএসটিএস বেতবুনিয়ার মো. আব্দুস সোবাহানকে সিআইডিতে, সিআইডির এ এফ এম আনজুমান কালামকে বেতবুনিয়া ডিএসটিএসে, বরিশাল এপিবিএনের আবু আহাম্মদ আল মামুনকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী রেঞ্জের মো. শাহাব উদ্দীনকে বরিশাল এপিবিএনে, বরিশাল রেঞ্জের মো. নাজিমুল হককে চট্টগ্রাম রেঞ্জে, এসবির সরকার মোহাম্মদ কায়সারকে হাইওয়ে পুলিশে, রাজশাহী সারদার ফয়সার মাহমুদকে সিলেট রেঞ্জে এবং সিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: প্রেম–পরকীয়ার জেরে যুবককে ছুরিকাঘাতে খুন

পুলিশ সুপার পদে উন্নীত হওয়া সিএমপির মো. হাসান মোস্তফা স্বপন এবং এসবির আমীনুল ইসলামকে তাদের বর্তমান ইউনিটেই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া জিএমপির মো. রেজাউর রহমানকে কেএমপিতে, পুলিশ স্টাফ কলেজের তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশে এবং ঢাকা রেঞ্জের মো. রাজীব ফরহানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে বরিশাল রেঞ্জে, সিএমপির হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে হাইওয়ে পুলিশে, এসএমপির শরীফুল ইসলামকে সিএমপিতে এবং ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের রাশিদা বেগমকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাইবান্ধার এসপি নিশাত এ্যঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিলকে পিবিআইতে, পাবনার এসপি মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর এসপি আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন ২০ জুলাই পর্যন্ত
  • ০৮ জুলাই ২০২৬
জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়াদের বিরুদ্ধে কঠো…
  • ০৮ জুলাই ২০২৬
হলে সিট দখল ও ছাত্রদল নেতার মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত …
  • ০৮ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতবে কোন দেশ, যা বলছে সুপার কম্পিউটার
  • ০৮ জুলাই ২০২৬
ভিএআর বিতর্কে অবশেষে মুখ খুলল ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ১৮ জুলাই পর্যন্ত
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence