পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: এএসআই আশেক এলাহী গ্রেফতার

২৯ অক্টোবর ২০২০, ০১:৫২ PM
এএসআই আশেক এলাহী

এএসআই আশেক এলাহী © সংগৃহীত

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির প্রত্যাহার হওয়া উপসহকারী পরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাতে সিলেট মহানগর পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাহিদুল ইসলাম।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। সেখান থেকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

তাকে ফাঁড়িতে নিয়ে ‘নির্যাতন’ করে হত্যা করা হয়েছে এ অভিযোগ করে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী ১২ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এ ছাড়া প্রত্যাহার করা হয় তিন পুলিশ সদস্যকে।

 

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬