নুর-রাশেদের দুই সহযোগী তুলে নেয়ার প্রতিবাদে কর্মসূচী আজ

২২ অক্টোবর ২০২০, ০৯:৫৩ AM
ছবিতে তারেক রহমান এবং তাকে তুলে নেয়া গাড়ি

ছবিতে তারেক রহমান এবং তাকে তুলে নেয়া গাড়ি © টিডিসি ফটো

বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের কর্মী সজলকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করবে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আতাউল্লাহ।

তিনি বলেন, সাদা পোশাকে কাউকে তুলে নিয়ে যাওয়া আইনের লঙ্ঘন। আমরা আমাদের সাথীদের ফিরে পেতে চাই আমাদের মাঝে। তাদের সন্ধান এবং আমাদের প্রতি অন্যায়ের প্রতিবাদে এ কর্মসূচীর ডাক দেয়া হয়েছে।

এর আগে রাজধানীর কোতয়ালী থানার সিএমএম কোর্ট সংলগ্ন রাইসা বাজার মোড় থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ ওঠে। বুধবার বিকেল সাড়ে চারটায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এছাড়াও ছাত্র অধিকোর পরিষদের কর্মী সজলকেও সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিষদের নেতারা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence