প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় ১১ হাজারের বেশি প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। আজ বুধবার পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আজ রাত ৮টার পর প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রার্থীরা। আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চার শিফটে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬