প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন্ত্রণালয়

১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীরা আপাতত বদলির সুযোগ পাচ্ছেন না। সফটওয়্যার জনিত সমস্যার কারণে আপাতত এমপিওভুক্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন বলে জানা গেছে।

রবিবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসতে গেলে নতুন করে সফটওয়্যার তৈরি করতে হবে। এর ফলে বদলি প্রক্রিয়া পুরোপুরি আটকে যেতে পারে। শিক্ষকদের অসহায়ত্বের বিষয়টি অনুধাবন করে সেজন্য আপাতত কেবল শিক্ষকদের বদলির সুযোগ রাখা হচ্ছে। ধাপে ধাপে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় আনতে গেলে বদলি প্রক্রিয়া পিছিয়ে যাবে। নতুন করে সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কার্যক্রম শেষ করতে বছর পার হয়ে যাবে। এজন্য আপাতত কেবল শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। বদলি প্রক্রিয়া চালু হওয়ার পরবর্তী ধাপে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের যুক্ত করা হবে।’

বদলি আবেদন শুরু হতে পারে মে মাসে
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বদলি হতে পারবেন। তবে সরকার চাইলে শাস্তি মূলকভাবে যে কোনো শিক্ষককে বদলি করতে পারবেন—এই বিষয়টি বদলি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এজন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত আরও পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, মোট ২৫ লাখ টাকার বিনিময়ে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি হচ্ছে। এজন্য নতুন করে একটি চুক্তি করতে হবে। এই চুক্তি সম্পন্ন করার পর মাঠ পর্যায় থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। তথ্য সংগ্রহ শেষে সেটি সফটওয়্যারে ইনপুট দিয়ে বদলি আবেদনগ্রহণ শুরু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ২০ এপ্রিলের মধ্যে বদলি সফটওয়্যার নিয়ে নতুন চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে মে মাসের মাঝামাঝি শিক্ষকদের বদলি আবেদন শুরুর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই বদলি আবেদন শুরু হবে।’

পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬