প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উপসচিব

১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা © সংগৃহীত

সারা দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ পরীক্ষা নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনে ১৮ জন যুগ্মসচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৮ জন যুগ্মসচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ৯টি কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতি কেন্দ্রে দুইজন করে গেছেন। পরিদর্শন টিমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিদর্শন দলে থাকা ১৮ জনের মধ্যে চারজন যুগ্মসচিব ছিলেন। এছাড়া উপসচিব ১১ জন উপসচিব এবং তিনজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিটি কেন্দ্রে আলাদা করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এর বাইরে মন্ত্রণালয়ের ১৮ জন কর্মকর্তা ৯টি কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলনেতাকে অবহিত করেছেন পরিদর্শকরা।

যেসব কেন্দ্রে পরীক্ষা
৯টি কেন্দ্র হচ্ছে- লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, সরকারি বাঙলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬